পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে হাফিজাবাদ ইউনিয়নের মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের বাড়িতে গিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন এসব সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রান্নাঘরের আগুন থেকে রশিদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতঘরসহ বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং তাদের প্রয়োজনীয় অনেক সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়েছে। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন