Nagorik Somoy News

চরমানিকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নুরুল ইসলাম হাওলাদারকে ঘিরে আলোচনা

নুরুল ইসলাম হাওলাদার

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলাম হাওলাদারের নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার কারণে তাকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা চলছে।

মো. নুরুল ইসলাম হাওলাদার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম হাওলাদার চরমানিকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনেও তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। তিনি একাধিকবার ছাত্রদলের সভাপতি ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপজেলা ছাত্রদলের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে মামলা ও হামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আসন্ন চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নুরুল ইসলাম হাওলাদার। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

নুরুল ইসলাম হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও দলের সঙ্গে ছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চরমানিকা ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার মনোনয়ন বা দলীয় সমর্থনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চরমানিকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নুরুল ইসলাম হাওলাদারকে ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x