নওগাঁর মান্দা উপজেলায় ভীমরুলের চাক পুড়াতে গিয়ে অসাবধানতাবশত বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা ডাঙ্গাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইহানা ডাঙ্গাপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে এবাদুরের বসতবাড়িতে ভীমরুলের চাক তৈরি হয়েছিল। রাতে সেটি পুড়িয়ে সরানোর চেষ্টা করা হলে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির লোকজন ও আশপাশের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আগুন আশপাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান।
তবে অগ্নিকাণ্ডে বসতবাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভীমরুলের চাক পুড়ানোর মতো কাজে অসাবধানতা থেকে মুহূর্তেই বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাই এ ধরনের কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রশিক্ষিত ব্যক্তি বা ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া জরুরি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন