নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রীয় গার্ড অব অনার অর্পণ করা হয়।
জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার এসআই মো. ওবাইদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান বুলু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন