Nagorik Somoy News

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত ছবি:নাগরিক সময়

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পোরশা থানাধীন ৫নং ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে নিয়ে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করে পোরশা থানা পুলিশ।

সভায় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মোঃ সাহাব উদ্দিন, পোরশা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে চোলাই মদসহ সব ধরনের মাদক থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এ ধরনের মদ্যপানের ফলে গুরুতর অসুস্থতা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই নিজেদের স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে চোলাই মদসহ সব ধরনের মাদক পরিহার করা জরুরি।

সভায় আরও বলা হয়, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সচেতনতাই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

পোরশা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উঠান বৈঠক ও মতবিনিময় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x