নবাগত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পরপরই সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে এই অভিনন্দন জানানো হয়।
শুক্রবার (২১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর নবনিযুক্ত মন্ত্রীকে এই সাধুবাদ জানান।
বিএমএসএফ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে দেশের গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের বিরাজমান নানা অসংগতি দূর হবে। সেই সাথে পেশাদার সাংবাদিকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন ও তাদের অধিকার সুরক্ষায় তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা সাংবাদিক সমাজের।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন