Nagorik Somoy News

মাদকমুক্ত পোরশা গড়তে সামাজিক প্রতিরোধের আহ্বান ওসি জিয়াউর রহমানের

ছবি : নাগরিক সময়

মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নওগাঁর পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।

পোরশাবাসীর উদ্দেশে দেওয়া এক সচেতনতামূলক বার্তায় ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, “মাদক একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা।”

তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

পোরশা থানার ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। মাদক বিক্রি, সেবন কিংবা সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।”

তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে একটি মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, “একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর পোরশা গড়তে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি।”

মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত পোরশা গড়তে সামাজিক প্রতিরোধের আহ্বান ওসি জিয়াউর রহমানের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x