Nagorik Somoy News

নওগাঁয় কৃষি দপ্তর ও বরেন্দ্র কর্তৃপক্ষ পরিদর্শনে পুলিশ সুপার সমন্বিত সহযোগিতার আশ্বাস

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার নওগাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে কৃষক ও কৃষি পণ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে আইনি সহযোগিতার প্রয়োজন হলে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি পণ্য পরিবহন ও বিপণনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথাও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।

পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় কৃষি দপ্তর ও বরেন্দ্র কর্তৃপক্ষ পরিদর্শনে পুলিশ সুপার সমন্বিত সহযোগিতার আশ্বাস

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x