দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার ২৬-২৭ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ সুলতানা আহমদ খান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জের একটি রেস্টুরেন্টে আয়োজিত শুরা অধিবেশনে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
অধিবেশনে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের উচ্চপদস্থ নেতাকর্মী ও শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন সভাপতি ও সেক্রেটারি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত নেতাকর্মীরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন