Nagorik Somoy News

পাঁচদোনা বাজারে মোবাইল কোর্ট দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

ছবি : নাগরিক সময়

জনস্বার্থে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। অভিযানে মাধবদী থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলায় একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা এবং অপর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার মোট ৫৫ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির হালনাগাদ ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের লাইসেন্স ছিল না। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দইজাতীয় খাবার উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছিল।

এদিকে অভিযানের পাশাপাশি আমদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্পের কাজও সরেজমিনে পরিদর্শন করা হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পাঁচদোনা বাজারে মোবাইল কোর্ট দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x