ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের নবনিযুক্ত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সহযোগী সংগঠন ও তৃণমূলের নেতাকর্মীরা।
সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের নবমনোনীত ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সোহরাফ হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ সুমন মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনিযুক্ত নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।
নবনিযুক্ত নেতারাও তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন