Nagorik Somoy News

বরগুনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা অস্ত্র-গুলিসহ আটক ৫

বরগুনার তালতলীতে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একটি বিদেশি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে পৃথক অভিযানে একটি এয়ারগানও উদ্ধার করে যৌথ বাহিনী।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন—লিমন সিকদার (২৮), অনিক মজুমদার (২৫), মো. জামাল (২৭), জিহাদ খান (৩৫) ও হৃদয় মোল্লা (২৪)।

স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট বিএনপির একটি অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় দুই পক্ষ পৃথক বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দুই পক্ষের কর্মসূচি স্থগিতের নির্দেশ দেয়।

বিকেলে পৃথক অভিযানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়।

তালতলী থানার পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তালতলী শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বরগুনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা অস্ত্র-গুলিসহ আটক ৫

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x