Nagorik Somoy News

পঞ্চগড়ে ইয়াবাসহ দুই ভাই আটক রাজনৈতিক পরিচয় ঘিরে চাঞ্চল্য

হাসনাত মোহাম্মদ হামিদুর রহমান ও হাবিবুর রহমান শিশির ছবি: নাগরিক সময়

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) এবং নিষিদ্ধ ছাত্রলীগের পঞ্চগড় জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়। পরে এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসআই ওবায়দুল হক কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে কুন্দুরা সেতু এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে কমলা রঙের ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি ইয়াবার ওজন আনুমানিক ০.১ গ্রাম। সে হিসাবে মোট ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় বোচাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই সুমন কুমার সরকারকে। পুলিশের দাবি, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে দুই ভাই নিজেদের কাছে রেখেছিলেন।

গ্রেপ্তার হাসনাত ও শিশির পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার বাসিন্দা। তারা ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি কার্যালয় ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইন, জুলাই আন্দোলনে ইজিবাইকচালক আল আমিন হত্যা ও গুমসহ বিভিন্ন মামলা রয়েছে। শিশিরের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য পাওয়া গেছে। মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে পঞ্চগড় সদর থানার ওসি মোকলেছুর রহমান জানান, দুই ভাইকে গ্রেপ্তারের খবর পাওয়ার পর পঞ্চগড়ে তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য বোচাগঞ্জ থানায় বেতার বার্তার মাধ্যমে জানানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদের পঞ্চগড়ে আনার প্রক্রিয়া চলছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে ইয়াবাসহ দুই ভাই আটক রাজনৈতিক পরিচয় ঘিরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x