নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা, পড়াশোনার মান ও শিক্ষার পরিবেশ যাচাই করছেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে তিনি নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পাঠদানের পরিস্থিতি এবং শিক্ষার্থীদের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা, মেধা, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ এবং নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের বিষয়ে তিনি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক হয়ে পাঠদানের মান বাড়ানোর আহ্বান জানাচ্ছেন।
এমপি ডা. ইকরামুল বারী টিপুর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরদারি ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন