মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ তাঁর নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাসায় সেলিনার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন