চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বাজারে নকল কীটনাশক তৈরি ও অবৈধভাবে সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। জেলা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে অনুমোদন ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় দোকানের মালিক মো. সদের আলীকে (৩৮) হাতেনাতে আটক করা হয়।
পরে দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
অভিযানে দোকানের স্টক রেজিস্টারের সঙ্গে প্রকৃত মজুদের ব্যাপক অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার দেখাতেও ব্যর্থ হন ব্যবসায়ী।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে আদালতে নিজের অপরাধ স্বীকার করেন সদের আলী। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথভাবে নিষ্পত্তির জন্য পাঁচ সদস্যের একটি কমিটির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ দোকান মালিক বা তার উপযুক্ত প্রতিনিধির কাছে হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন