নরসিংদীর শিবপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা চত্বরে আয়োজিত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুর গফুর সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন এবং শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক এফ এম নুরুল হক, সদস্য সচিব মনিরুজ্জামান, নইম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয় ও কল্যাণ নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান অতিথি মঞ্জুর এলাহী এমপি শিবপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণে জাতীয় সংসদে ভূমিকা রাখার আশ্বাস দেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন