Nagorik Somoy News

পোরশায় ক্যাটালিস্ট ফর চেইঞ্জ প্রকল্পের অবহিতকরণ সভা তৃণমূল ক্ষমতায়নে গুরুত্ব

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস্ সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ব্র্যাক পত্নীতলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পোরশা উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বরেন্দ্র)-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক পত্নীতলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় তিজ্ঞা।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন ব্র্যাকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আলপনা জয়ন্তী কুজুর এবং ব্র্যাক নওগাঁ জেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশায় ক্যাটালিস্ট ফর চেইঞ্জ প্রকল্পের অবহিতকরণ সভা তৃণমূল ক্ষমতায়নে গুরুত্ব

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x