Nagorik Somoy News

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

রুপালি মৎস্যে স্বনির্ভর সম্ভাবনাময় দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া; চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের মাছ চাষ, প্রশিক্ষণ এবং সরকারি সহযোগিতার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় মৎস্য চাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বক্তারা মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x