Nagorik Somoy News

নওগাঁ জেলার পোরশায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

ছবি : নাগরিক সময়

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব আলী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মোরশেদ আলী।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার ও রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা রূপালি ইলিশসহ দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ জেলার পোরশায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x