রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসানসহ অনেকে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন