Nagorik Somoy News

মিলগেট বাজারে ট্রাকের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিহত জয়নাল আবেদীন (নিরাপত্তাকর্মী) ছবি: নাগরিক সময়

পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (নিরাপত্তাকর্মী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা এবং পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল আবেদীন শান্তিনগর গ্রামের আসিরের ছেলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মিলগেট বাজারে ট্রাকের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (নিরাপত্তাকর্মী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা এবং পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল আবেদীন শান্তিনগর গ্রামের আসিরের ছেলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x