রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রোববার (১৬ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফিরে আসে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলার সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য অভয়াশ্রম সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, আত্রাই উপজেলায় মৎস্য সম্পদের সম্প্রসারণে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্থানীয় মৎস্যচাষিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে এবং মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আত্রাই নদীসহ স্থানীয় জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তারা, মৎস্যজীবী, মৎস্যচাষি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন