Nagorik Somoy News

পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ

প্রধান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ছবি: নাগরিক সময়

পঞ্চগড়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ করেছে মাস্তুল ফাউন্ডেশন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাস্তুল ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিইও আবু মো. কামরুজ্জামানসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। পঞ্চগড়েও তাদের কার্যক্রম শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অসহায় ও দরিদ্র মানুষের জন্য টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগকে তিনি প্রশংসনীয় উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের উন্নয়নে ফাউন্ডেশন আরও বিস্তৃতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিইও আবু মো. কামরুজ্জামান জানান, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন উপকারভোগীর মাঝে টিউবওয়েল এবং দুইজন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। টিউবওয়েল স্থাপনের যাবতীয় খরচ ফাউন্ডেশন বহন করবে। পাশাপাশি সেলাই মেশিন পাওয়া নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।

অনুষ্ঠানে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফ অনু এবং মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x