Nagorik Somoy News

পঞ্চগড়ে দিনভর ৮ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ছবি: নাগরিক সময়

পঞ্চগড় জেলার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবেশ ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন খাতের উন্নয়নমূলক কার্যক্রমে দিনভর ব্যস্ত সময় পার করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আয়োজিত আটটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

দিনের কর্মসূচির শুরু হয় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বানুরহাট নাটা মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় সদর হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

সভায় হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। এতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। হাসপাতাল নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না বলেও প্রতিমন্ত্রী সতর্ক করেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নতুন অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

দুপুর ২টায় দেবীগঞ্জ উপজেলা চত্বরে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ‘পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার উন্নয়নে মাস্তুল ফাউন্ডেশন’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে বিকেল ৩টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সভায় অংশ নেন।

শিক্ষক সভায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।

বিকেল ৪টায় দেবীগঞ্জ উপজেলার খুটামারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন ফরহাদ হোসেন আজাদ। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

বিকেল ৫টায় বোদা উপজেলা চত্বরে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় গ্রামীণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে টিউবওয়েল স্থাপন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা সাড়ে ৭টায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রতিমন্ত্রী।

একদিনে এসব ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও পরিবেশসহ জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বার্তা দেন ফরহাদ হোসেন আজাদ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে দিনভর ৮ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x