Nagorik Somoy News

বিবাহবার্ষিকীর দিনই নিভে গেল লিজার প্রাণ ট্রাকচাপায় স্বামী হাসপাতালে

ছবি : সংগৃহীত

প্রথম বিবাহবার্ষিকীর আনন্দের দিনে স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী গৃহবধূ লিজা আক্তার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শামীম মিয়া।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। তার স্বামী শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন লিজা। কালীস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে লিজা ও শামীম দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম মিয়াকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিবাহবার্ষিকীর দিনই নিভে গেল লিজার প্রাণ ট্রাকচাপায় স্বামী হাসপাতালে

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x