Nagorik Somoy News

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি ছবি: নাগরিক সময়

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।

কর্মসূচির শুরুতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যচাষিদের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x