Nagorik Somoy News

শিবপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী ছবি: নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আগে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান খান, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, কৃষকদলের সদস্য সচিব আমজাদ ভূইয়া শামিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার ওমায়ের শাহিন, জাসাসের সদস্য সচিব মাহবুব খানসহ নেতৃবৃন্দ।

পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x