নওগাঁর ধামইরহাট থানাধীন ইসবপুর উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব, পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে তোলা, অপরাধ প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়।” পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় কোনো ধরনের অপরাধ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহ-সভাপতি আলহাজ মোঃ হানজালা, সহ-সভাপতি মোঃ শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ হিরো এবং ০৭ নম্বর ওয়ার্ড, ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পুলিশ সুপারের দিকনির্দেশনার প্রতি গভীর আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। তারা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে পুলিশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
সভায় বক্তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন