Nagorik Somoy News

স্বরূপকাঠিতে সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদ গ্রেপ্তার মুক্তির দাবি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, টকশো ব্যক্তিত্ব ও ফ্রিল্যান্স সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, টকশো ব্যক্তিত্ব ও ফ্রিল্যান্স সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদকে স্বরূপকাঠি থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে সংগঠনটি।

শনিবার সকালে তার গ্রামের বাড়িতে একদল লোক তাকে অবরুদ্ধ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চেয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যায়।

জানা গেছে, জিয়া উদ্দিন তৌহিদের নামে একটি পক্ষ ১৫ আগস্ট উপলক্ষে কিছু পোস্টার ছাপিয়ে এলাকায় লাগায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে তার বাড়ির সামনে লোকজন জড়ো হয়।

সম্প্রতি অসুস্থ অবস্থায় নিজ বাড়ি স্বরূপকাঠিতে অবস্থান করছিলেন জিয়া উদ্দিন তৌহিদ। তিনি দীর্ঘদিন ধরে সমসাময়িক, ঐতিহাসিক, আন্তর্জাতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে লেখালেখি ও বিশ্লেষণ করে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে তাকে হয়রানি না করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বলেন, মব সৃষ্টি করে একজন সাংবাদিককে হয়রানি করা আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের প্রতি সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

স্বরূপকাঠিতে সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদ গ্রেপ্তার মুক্তির দাবি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x