Nagorik Somoy News

মধ্যরাতে নওগাঁর সড়কে পুলিশ সুপারের সরেজমিন তদারকি জোরদার নিরাপত্তা

ছবি : নাগরিক সময়

নওগাঁ শহরসহ জেলার বিভিন্ন সড়কে রাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মধ্যরাতে নওগাঁ শহর, মান্দা, নওহাটা ও মহাদেবপুর এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সড়কে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যার কথা শোনেন। রাতে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁ জেলার বিভিন্ন সড়কে রাতে সাধারণ মানুষ যেন নিরাপদে ও নির্ভয়ে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে পুলিশের টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ প্রতিরোধে পুলিশ সুপার ও তাঁর টিম মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

নওগাঁ জেলার সড়কসমূহে রাতে চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে। যেকোনো নিরাপত্তাজনিত প্রয়োজনে দ্রুত পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মধ্যরাতে নওগাঁর সড়কে পুলিশ সুপারের সরেজমিন তদারকি জোরদার নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x