মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ পাঁচ শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, তার বাড়ির সামনে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসা-সংলগ্ন এলাকায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন