Nagorik Somoy News

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ওসি মুরাদ হোসেনের কঠোর হুঁশিয়ারি

অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের সখিপুর থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, ডাকাতি ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করে সর্বোচ্চ কঠোরতা অবলম্বনের ঘোষণা দিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি মুরাদ হোসেন বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতি ও কিশোর গ্যাং থাকলে আমি থাকব না। আর আমি সখিপুর থানায় থাকলে মাদক, সন্ত্রাস, ডাকাতি ও কিশোর গ্যাং থাকবে না।

তিনি বলেন, সখিপুরে মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ওসি আরও বলেন, হয়তো সখিপুরে মাদক থাকবে, না হলে আমি থাকব।তাঁর এমন দৃঢ় বক্তব্যে মাদক ও অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

মাদক একটি ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে উল্লেখ করে ওসি মুরাদ হোসেন বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। এর ভয়াবহ প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ছে। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, সখিপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও পুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওসি মুরাদ হোসেনের এমন কঠোর অবস্থান সখিপুরে মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে পারে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধও জরুরি।

সখিপুরবাসীর প্রত্যাশা, ওসি মুরাদ হোসেনের কঠোর বার্তা বাস্তব অভিযান ও কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সখিপুরকে একটি নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ওসি মুরাদ হোসেনের কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x