Nagorik Somoy News

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট করা হয়।

মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব বেলায়েত হোসেনের ভাই আমির হোসেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে লাকি ও রাহিমা নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমির হোসেনের অভিযোগ, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছেন। পাশাপাশি আলমারি ভেঙে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে।

বেলায়েত হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহজাহান শিকারীসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। গত মঙ্গলবার তাঁর ভাই দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোট: হামলা, লুটপাট ও হুমকির অভিযোগগুলো তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ আহত ৫

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x