Nagorik Somoy News

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শ্বশুর নিহত জামাই আহত

ছবি : নাগরিক সময়

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শুকুর আলী (৫৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হয়েছেন। তবে মোটরসাইকেলে থাকা ১০ বছরের নাতি অক্ষত রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শুকুর আলীর মৃত্যু হয়।

নিহত শুকুর আলী নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা। আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে। দুর্ঘটনায় জড়িত ট্রাকচালক মনতাজ আলী (৫০) পোরশা উপজেলার সারাইগাছী বারিন্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শুকুর আলী ছাতুনতলী এলাকায় তার মেয়ের বাড়িতে যান। পরে মেয়ের জামাই সাদ্দাম হোসেন ও ১০ বছরের নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিয়ামতপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শুকুর আলী। তার জামাই সাদ্দাম হোসেন আহত হন। তবে সঙ্গে থাকা ১০ বছরের শিশুটি অক্ষত অবস্থায় রক্ষা পায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সাদ্দাম হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক মনতাজ আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শ্বশুর নিহত জামাই আহত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x