চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দলটির নেতা-কর্মীদের দাবি, গতকাল রাতে উপজেলার একটি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে কয়েকজনকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করতে দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে এবং মিছিল শেষে কয়েকজনকে বক্তব্য দিতে দেখা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। তবে মিছিলের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার রাতেও বাঁশখালী উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর পাওয়া যায়।
মশালমিছিলের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজখবর নেবেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন