Nagorik Somoy News

শিবপুরে মাদকবিরোধী সমাবেশ ইমাম পরিষদের উদ্যোগে জনসচেতনতার আহ্বান

নরসিংদী-৩ (শিবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় বক্তব্য দেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল রাকিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া কুন্দারপাড়া বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঁইয়া সাদেক, ব্যবসায়ী মো. হাশিম মৃধা, মাওলানা আব্দুল বাসেত কাসেমী, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান মিয়া, মুফতি শেখ আব্দুল কাইয়ুম মাদানী, বাঘাব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা এবং শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদেক মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা ও বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে মাদকবিরোধী সমাবেশ ইমাম পরিষদের উদ্যোগে জনসচেতনতার আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x