নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ বাস্তবায়নের লক্ষ্যে খেলোয়াড়দের নিবন্ধন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্রী কনক চন্দ্র রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠপর্যায়ে প্রতিযোগিতার ব্যাপক প্রচার এবং সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত সময়ে খেলোয়াড়দের নাম নিবন্ধন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন