দুরারোগ্য পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নওগাঁ জেলা পুলিশের কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ।
চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সহায়তার জন্য নওগাঁ জেলা পুলিশের কাছে আবেদন করেন কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেন। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাঁর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
সহায়তা প্রদানকালে পুলিশ সুপার কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিপদে ও সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্বেরই অংশ।” তিনি কনস্টেবল সাজ্জাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর চিকিৎসার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন