Nagorik Somoy News

মাদকমুক্ত সমাজ গড়তে পোরশায় পুলিশের উঠান বৈঠক

মাদকমুক্ত পোরশা গড়ার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনা ছবি : নাগরিক সময়

মাদকমুক্ত পোরশা গড়ার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা পুলিশের উদ্যোগে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গাংগুরিয়া ইউনিয়নের পশ্চিম দেউলিয়া আদিবাসী পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, বিট অফিসার এসআই অমিত কুমার দাসসহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।

বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের চোলাই মদ পরিহার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পোরশা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে পোরশায় পুলিশের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x