Nagorik Somoy News

পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন জোরদার হচ্ছে সীমান্ত নিরাপত্তা

ছবি : নাগরিক সময়

সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া এলাকায় নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফিতা কেটে মাধুপাড়া বর্ডার অবজারভেশন পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের। উদ্বোধনের পর তিনি প্যারেড গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন শেষে ক্যাম্পের নামফলক উন্মোচন করেন।

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ-এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

নতুন এই ক্যাম্পের ফলে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী প্রায় ২২ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেন, সীমান্তে মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নতুন ক্যাম্পটি নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বাড়াবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ক্যাম্প চত্বরে একটি আমের চারা রোপণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে বিজিবি ক্যাম্প উদ্বোধন জোরদার হচ্ছে সীমান্ত নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x