দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এ অবরোধ চলছে।
চালকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে কমে গেছে তাদের দৈনন্দিন আয়।
চালক মামুন বলেন, “রাত ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো গ্যাস পাইনি। আমরা ভাড়ায় গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? তাই বাধ্য হয়ে সবাই মিলে সড়ক অবরোধ করেছি।”
আরেক চালক রমজান অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু গাড়িকে গ্যাস দেওয়া হলেও সাধারণ চালকরা অনেক সময় গ্যাস পাচ্ছেন না। তাদের জন্য বিকল্প গ্যাস পাম্পের ব্যবস্থা অথবা সংকট সমাধানে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেবেন বলে জানান তিনি।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ যানজটে আটকে থাকা অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
বিক্ষোভকারী চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে তাদের কর্মসংস্থান ও আয়-রোজগারের পথ সচল করতে হবে। দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আন্দোলন আরও দীর্ঘ হতে পারে বলেও তারা জানিয়েছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন