Nagorik Somoy News

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পঞ্চগড় পুলিশ সুপারকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শুভেচ্ছা

ছবি : নাগরিক সময়

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের জুলাই মাসের অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড়।

মঙ্গলবার (১২ আগস্ট) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার অপরাধ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়ন শেষে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে পঞ্চগড়কে নির্বাচিত করা হয়। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে রংপুর রেঞ্জের ডিআইজির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম।

পঞ্চগড় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ার খবর প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আবু সাইমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, এ অর্জন তাঁর একার নয়; এটি পুরো পুলিশ বাহিনী ও পঞ্চগড়বাসীর সম্মিলিত অর্জন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুলিশের এ অর্জনকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পঞ্চগড় পুলিশ সুপারকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x