Nagorik Somoy News

পঞ্চগড়ে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালা

ছবি : নাগরিক সময়

নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইংরেজি স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা।

জেলা প্রশাসনের সহযোগিতায় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল।

আয়োজকরা জানান, আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণটি। শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার জড়তা দূর করা, শুদ্ধ উচ্চারণ এবং আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইংরেজি স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা।

জেলা প্রশাসনের সহযোগিতায় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল।

আয়োজকরা জানান, আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণটি। শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার জড়তা দূর করা, শুদ্ধ উচ্চারণ এবং আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x