Nagorik Somoy News

কালিহাতীতে বালু-মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা মাদকাসক্ত ৩ জনের কারাদণ্ড

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদকাসক্ত অবস্থায় আটক তিনজনকে অর্থদণ্ডের পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী উপজেলার যমুনা থানাঘাট, গোহালিয়াবাড়ি এবং কামাক্ষা মোড়-সল্লা সংলগ্ন ঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, মাদকাসক্ত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে দুজনকে সাত দিন করে এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত ২ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা, মাদক সেবন এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও জনস্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কালিহাতীতে বালু-মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা মাদকাসক্ত ৩ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x