স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১২ আগস্ট) দুপুরে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ নেতারা।
এ টি এম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে রংপুরের মানুষের রাজনৈতিক পছন্দকে উন্নয়নের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া হবে, সেটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক পছন্দের সঙ্গে উন্নয়নকে যুক্ত করা গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে রোববার রংপুর জেলা শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক পছন্দ নিয়ে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যের পর থেকেই রংপুরের বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই বক্তব্যের প্রতিবাদেই জামায়াত এ কর্মসূচি পালন করেছে বলে দলটির নেতারা জানান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন