চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচ্ছন্নতা জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু রোগীদের চিকিৎসা দিলেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন