Nagorik Somoy News

লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা

ছবি : নাগরিক সময়

তীব্র বিদ্যুৎ সংকট ও অনিয়মিত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিপন আলীসহ অন্যরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে অঘোষিত ও অতিরিক্ত লোডশেডিং চলছে। এতে পড়াশোনা, ব্যবহারিক ক্লাস ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলায় বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

তাদের দাবি, দিন-রাতে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবাসহ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের ৮ দফা দাবি

শিক্ষার্থীরা বারঘরিয়া সংলগ্ন পলিটেকনিক ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং বন্ধসহ আট দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা;

লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশ;

সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ;

বারঘরিয়া পলিটেকনিক এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ;

পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি বা নেসকোর আওতায় আনা;

বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন ৪ নম্বর ফিডারের সক্ষমতা প্রয়োজন অনুযায়ী বাড়ানো;

শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য দূর করা;

শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।

শিক্ষার্থীরা বলেন, চলমান পর্ব সমাপনী পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তারা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x