Nagorik Somoy News

ডিমলায় সাঁকো ভেঙে নদীর পাড়ে পড়লেন জামায়াত নেতাকর্মীরা অল্পের জন্য রক্ষা এমপি

নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী। সাঁকোর একটি অংশ ভেঙে তারা নদীর পাড়ে পড়ে যান। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়নের সঙ্গে সংযোগকারী কাঠের সাঁকোয় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে সেখানে যান সংসদ সদস্য আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনি পুরোনো কাঠের সাঁকোটিতে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে কাঠের একটি অংশ ভেঙে গেলে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর পাড়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন।

তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।

ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, “সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।”

পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, “আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থায়ী সেতু নির্মাণ হলে নটাবাড়ী ও নাউতারা ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডিমলায় সাঁকো ভেঙে নদীর পাড়ে পড়লেন জামায়াত নেতাকর্মীরা অল্পের জন্য রক্ষা এমপি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x