Nagorik Somoy News

পঞ্চগড়ে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

ছবি : নাগরিক সময়

দেশের ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান খান বাবলা, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এখন টিভি ও কালের কণ্ঠের পঞ্চগড় জেলা প্রতিনিধি লুৎফর রহমান ও বিজয় টিভি প্রতিনিধি ইনসান সাগরেদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম।

আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে গণমাধ্যমটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, ৫১ বছরে পদার্পণের মধ্য দিয়ে দৈনিক করতোয়া ভবিষ্যতেও পাঠকের আস্থা ধরে রেখে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে পঞ্চগড় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দৈনিক করতোয়ার শুভানুধ্যায়ীরা অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x